× Banner
সর্বশেষ
চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

“বন্ধুত্বই হোক আত্মার বন্ধন ” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ জুলাই সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) মাঠে দিনব্যাপী রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে  এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উপজেলার সর্বস্তরের মানুষের জন্য রংপুরের ৭ জন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ডাক্তার মোস্তফা জামান বনি, এসএসসি ৯৭ ব্যাচের রংপুর ডিভিশনের পক্ষ থেকে মাসুদ রানা,  ফুলবাড়ী উপজেলার এস এম নুরুন্নবী ইসলাম বুলবুল, সোহাগ।
বক্তব্য শেষে ফুলবাড়ী উপজেলার এসএসসি ৯৭ ব্যাচের অসুস্থ বন্ধু ওবায়দুর রহমানকে রংপুর ডিভিশনের পক্ষ থেকে নগত ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার(লাকু),ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিক্ষক আসাদুজ্জামান খলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..