× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার আজ ৩৭তম ওফাত দিবস

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ আগামীকাল সোমবার (৭ জানুয়ারী) ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৩৭তম ওফাত দিবস।

ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে সাথে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচির আয়োচজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া শহরে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে শীতবস্ত্র। এদিকে ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুর কেবলার ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১৯৮২ সালের এই দিনে ন’হুজুর কেবলা (রহঃ) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। ভারতের ফুরফুরা দারবার শরীফে হুজুরের ওফাত দিবস পালিত হবে।

ন’হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিল শরীক হয়ে অশেষ নেকী হাসিল করার জন্য মুরীদ ও ভক্ত আশেকানদের প্রতি আহবান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..