ফুটবলার উন্নতি খাতুনকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর

ফুটবলার উন্নতি খাতুনকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): উদীয়মান ফুটবলার উন্নতি খাতুনকে ৫ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ জাতীয় ক্রীড়া  পরিষদের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ৫ লাখ টাকার চেক উন্নতির হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত ২৪ হাজার টাকার মাসিক ক্রীড়া ভাতার চেকও উন্নতির হাতে তুলে দেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, তথ্য কমিশনার আবদুল মালেক ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব
মোঃ মাসুদ করিম উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।  এছাড়া তিনি অসহায় দুস্থ ক্রীড়াসেবীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা প্রদান করেছেন। 

উদীয়মান ফুটবলার উন্নতি খাতুন প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,  ‘আমি খুবই আনন্দিত যে প্রধানমন্ত্রী আমার পরিবারের  পাশে এসে দাঁড়িয়েছেন। আমি দারুণভাবে উৎসাহিত।  আমি দেশের জন্য সেরাটাই দেবার চেষ্টা করব।’

উল্লেখ্যউন্নতি খাতুন গত বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব১৭সর্বোচ্চ গোলদাতা হিসেবে  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।