× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

ফিলিপাইন কর্নার পাঠকদের ফিলিপাইনের সাহিত্য-সংস্কৃতি জানতে সহায়তা করবে -সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

ফিলিপাইন কর্নার বাংলাদেশের পাঠকদের ফিলিপাইনের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে এটি ফিলিপাইন ও বাংলাদেশ দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে। বললেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের রেফারেন্স কক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ফিলিপাইন কর্নার (Filipiniana Section) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে সরকার দেশের গণগ্রন্থাগারসমূহের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লাইব্রেরি প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তর। তাছাড়া পাঠকদের অনলাইন সেবা প্রদান তথা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম প্রতিষ্ঠার জন্যও প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গণগ্রন্থাগারসমূহের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও টি বান্দিলো (Vicente Vivencio T. Bandillo)। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।


এ ক্যটাগরির আরো খবর..