× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে। ধসে  পড়েছে ৩ তলা বাড়ি ও।

মঙ্গলবার সকালে ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণে ফিলিপাইনের কেন্দ্রে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পে একটি বাড়ির নিচে একটি পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। এছাড়াও আরও বেশি কিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও সেতু ভেঙ্গে গেছে। ভূমিকম্পের আঘাতে কাতেইনগান পৌরসভায় একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে এক পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যরা আটকা পড়েছেন। উদ্ধারকারী দল তাদের উদ্ধারে কাজ করছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কাতেইনগান থেকে ৫ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২১ কিলোমিটার।

এর আগে ১৯৯০ সালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..