মধুখালী প্রতিনিধিঃ গত শুক্রবার সকালে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আওতাধীন ৭ টি সাবজোনের সকল ইউনিটে রোপা পদ্ধতিতে ২০১৭-২০১৮ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রউফ খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ডিজিএম (সম্প্র) এম. এম. মিজানুর রহমান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন। ৮ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী ব্যাসদী গ্রামের মোতালেব ফকিরের জমিতে বেড তৈরীর মাধ্যমে রোপা পদ্ধতিতে আখ রোপন করার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয় । পরে ১০ নং ইউনিটের মো. সিরাজ হোসেনের জমিতে, রেজাউল করিম এর জমিতে মেগচামী ইউনিটের মৈত্রের জমিতে বালিয়াকান্দি ইউনিটের খায়রুল ইসলাম খানের জমিতে মাঝকান্দি ইউনিটের মিহির কুমার সরকারের জমিতে শিবরামপুর ইউনিটের বিপুল ঘোষের জমিতে উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক ( প্রশাসন) মো. রেজাউল করিম. মহাব্যবস্থাপক( কৃষি) মো. আব্দুল লতিফ, ডিজিএম (বীজ, সম্প্র) মো. গোলাম কবির, সিপিও সুশান্ত মজুমদার, উপ ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সি এনায়েত হোসেন, সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সহ সভাপতি মির্জা মুরাদ হোসন, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম,সিআইসি মোস্তফা কামাল,কাজল বসু, সিডিএ মনিরুজ্জামান, মেহেদি হাসান, মনোজ বিশ্বাস, মাসুদুর রহমান, রাজিবুল ইসলাম, শহিদুল ইসলামসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। চলতি রোপন মৌসুমে ১০ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।




