× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ৪৮৯০টি ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
faridpur

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে ৪৮৯০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮।

সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় উইনার নামে একটি বাসে অভিযান চালিয়ে মো. রহমত উল্লাহ (৪৬) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করা হয়।

রহমত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেশাখালীয়া পাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার  বলেন, র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর থেকে ছেড়ে আসা উইনার পরিবহনের একটি বাসে আন্তঃজেলার মাদক কারবারি মো. রহমত উল্লাহ মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এ খবরের পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান শনাক্ত করে। পরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আমি এবং সিনিয়র এএসপি মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উল্লেখিত আসামিকে আটক করা হয় এবং ওই আসামির কাছ থেকে ৪৮৯০ পিস ইয়াবা, মোবাইল ফোন, দুটি সিম এবং মাদক বিক্রিরি ৩৪০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সেতিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে আসছেন। আটকের পর তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..