× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

ফরিদপুরে বিপুল পরিমান গাঁজা গাছসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে বিপুল পরিমান গাঁজা গাছসহ জিলাল সরদার (৫৭) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার চর-গেন্দিয়া গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার ও চাষীকে আটক করে। জিলাল ঐ গ্রামের মৃত খেপু সরদারের ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চর গেন্দিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা গাছ রোপন করিয়া গাঁজা উৎপাদন করতঃ বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনার সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রবিবার সকালে কোতয়ালী থানাধীন চর গেন্দিয়া সরদার বাড়ীতে উপস্থিত হয়ে গাঁজা উৎপাদনকারী জিলাল সরদারকে আটক করে। এ সময় আসামীর দেখানো মতে তার নিজ ফসলী জমি থেকে দুই থেকে সাত ফুট উচ্চতার ছোট বড় ৬৫টি গাঁজা গাছ যার ওজন ৮ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বলেন, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা গাছ রোপন করিয়া গাঁজা উৎপাদন করতঃ নিজ হেফাজতে রেখে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত গাঁজা গাছ সহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..