× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত অন্তত ২০

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
আহত অন্তত ২০

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুলের প্রতিষ্ঠা ১৮৫ বছর পূর্তি উপলক্ষে স্কুল চত্বরে এ কনসার্টের আয়োজন করা হয়।
জানা যায়, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে কয়েকজন বহিরাগত ব্যক্তি কনসার্টস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তাই প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”
বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, “অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে হঠাৎ করে কারা এবং কী কারণে হামলা চালিয়েছে -তা এখনও পরিষ্কার নয়।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।”
হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..