× Banner
সর্বশেষ
টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু নাসের, ফরিদপুর ব্যুরো:

ফরিদপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

ACP
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
জাতীয় কৃমি নিয়ন্ত্রন

ফরিদপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার
কল্যান মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী তাসমীম আরা আজমিরী ।
সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ লিটন আলী, জেলা
শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক চন্দ্র শেখর দাস, কাজী মহিউদ্দিন তসলিম সহ শিক্ষকগন উপস্থিত
ছিলেন।
এ সময় শিশু শিক্ষার্থীদের মুখে কৃমি নাশক ট্যাবলেট তুলে দিয়ে
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান
অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপ-সচিব কাজী তাসমীম
আরা আজমিরী । পরে তিনি শহরের ঝিলটুলী সরকারী প্রাথমিক
বিদ্যালয়,শহীদ কাজী সালাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও করিমপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝেও কৃমিনাশক
ট্যাবলেট বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান জানান, এ বছর
ফরিদপুর জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ লাখ ৯ হাজার ৩শত ১৩ জন
শিশুকে এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..