× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু নাসের, ফরিদপুর:

ফরিদপুরে চুরি যাওয়া ১০ লক্ষ টাকাসহ দুইজন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
ফরিদপুরে চুরি যাওয়া ১০ লক্ষ টাকাসহ দুইজন গ্রেফতার

ওদের টার্গেট ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়া বয়স্করা বা অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবীরা। সারাজীবনে চাকুরী করে যখন একজন সরকারী কর্মকর্তা বা কর্মচারী ব্যাংক থেকে পেনশিয়ানের টাকা তুলে নেন তখনই ওদের নজর পড়ে যায়।

ছুটতে থাকে পিছু, সুযোগ বুঝেই মুহুর্তেই সারা জীবনে জমানো টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে এমনই একটি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ছিনতাই হয়ে যাওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২৩ মে) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানা ওসি এম এ জলিল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত এই চক্রের দুইজন
হলো- সদরের ডোমরাকান্দি এলাকার জাহাঙ্গীর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (৪৭) ও কবিরপুর এলাকার মোঃ আফসার উদ্দিন মোল্যার পুত্র মোঃ আবুল হোসেন মোল্যা (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, গত ৮ মে মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম মোল্যা (৬০) ফরিদপুর পোষ্ট অফিস হতে পেনশনের ১০ লক্ষ টাকা উত্তোলন করেন। এরপর তিনি টাকাগুলো ব্যাগে করে বাড়ি উদ্দেশ্যে অটোতে করে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে লোকাল বাসে উঠেন। এরপরই তিনি দেখতে পান তার ব্যাগের চেইন খোলা এবং টাকাগুলো নেই। তিনি বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি চুরি মামলা দায়ের করেন। মামলার পরে আধুনিক প্রযুক্তির সহায়তায়, সিসি টিভি ফুটেজ যাচাই করে এই দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামীরা আন্তঃজেলা চোর/পকেটমার চক্রের সদস্য। এই চক্রের সাথে আরো একজনের নাম জানা গেছে। তারা দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় চুরি করে থাকে। মূলত আসামীরা সরকারী পোষ্ট অফিস, ব্যাংকে বয়স্ক পুরুষ, মহিলাদের টার্গেট করে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..