× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরের সদরপুরে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণ চেষ্টার মিলেনি বিচার

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

নাজমুল নিরব খান,ফরিদপুর থেকেঃ  ফরিদপুরের সদরপুর উপজেলা আকোটেরচর ইউনিয়নের খোরশেদ হাজীর ডাঙ্গী গ্রামে প্রতিবন্ধী কিশোরী ধষর্ণের চেষ্টার অভিযোগ পাওয়ার পরেও ঘটনা ধামাচাপা দিয়েছেন কথিত স্থানীয় গ্রাম্য নেতাবৃন্দ ।

জানাযায়, গত মঙ্গলবার সন্ধা ৬ টায় প্রতিবন্ধী কিশোরীকে তার বসতভিটের নিকটে ঝোপঝাড়ে পাশে একা পেয়ে প্রতিবেশী শেখ তোতার ছেলে শেখ শুকুর (৫৫) ধর্ষণের জন্য জোর চেষ্টা চালায় । এ সময় জোরাজুরীর শব্দ পেয়ে ঘটনাটি এলাকাবাসীর নজরে পড়লে লোকজনের ধাঁওয়ার মুখে পরে শুকুর পালিয়ে যায় । ঘটনার পর ওই গ্রামের মাতুব্বর আবুল কালাম মেম্বার (৫৫), কালা খান (৫০) ও স্বপন খলিফা (৪৫) বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যপারে সদরপুর থানায় কিশোরীর মা-বাবা অভিযোগ করতে গেলে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে জানায় অভিবাবক। বৃহস্পতিবার মাতুব্বর আবুল কালাম মেম্বার এ প্রতিবেদককে জানায়, “ ঘটনার রাতেই আমরা গ্রাম্য বৈঠকে বসে কিশোরীর দিন মজুর পিতার হাতে পায়ে ধরিয়ে আপোষ মিমাংষা করে দিয়েছি, এখন সে আবার মামলা করতে চায় কোন সাহসে ”।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী পান্নু মৃধা (৪৮) জানায়, “ ঘটনার সময় আমি ফসলী মাঠ থেকে গো-খাদ্য কলাইয়ের বোঝা নিয়ে বাড়ী ফিরছিলাম। একটি ছোট্ট মেয়ের উপর নির্যাতন দেখে দৈৗড়ে এসে শুকুরকে ধাওয়া করি ,তারপর আসেপাশের লোকজন বেড়িয়ে আসে এবং শুকুর মাঠের মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যায়”।

এদিকে বৃহস্পতিবার সরেজমিনে গেলে প্রতিবন্ধী কিশোরীর পিতা রফিক মৃধা ও মাতা সাজেদা বেগম বলেন ,আমরা গরীব মানুষ দিনমজুর করি,আমাদের বোবা মেয়ের সাথে অন্যায় হয়ছে।আমরা কোনদিন থানায় যায়নি,কিভাবে কি করতে হয় কিছুই জানিনা।ঘটনা ঘটার পওে গন্যমান্যদেও বলছি এবং থানায় গেছি কিন্তু কোন যায়গায় কোন সমাধাণ পায়নি।আমাদের টাকা নেই আর গরিব মানুষ বলে আমরা কি কোন বিচার পাব না। কিশোরীর পিতামাতা বলেন, “ আমরা গরিব মানুষ ক্ষেত খামাওে কাজ করি,ছেলে মেয়েদেও রেখে বাড়ির বাইওে যাই-এখন কেউ যদি আমার বাড়ি খালি দেখে আমার ছেলে মেয়েদের ক্ষতি করে তাহলে আমরা কি কোন বিচার পাব না।আমরা আমাদের মেয়ের সাথে যেটা হয়ছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই।যাতে এলাকার আর কেউ এরকম না করার সুযোগ পায়।

এদিকে অভিযুক্ত শেখ শুকুরের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় নি।তবে তার পক্ষের লোক স্বপন জানান ”এ ব্যাপারেতো আমরা মিমাংশা করে দিয়েছি।কি মিমাংশা করেছেন জানতে চায়লে তিনি আমাদের সুষ্ঠ কোন বক্তব্য দিতে পরেনি।

আবার অভিযোগ কারীর কাছে জানতে চায়লে তারা বলেন ”আমরা কোন সমাধান পায়নি,শুনেছি সরকার বর্তমানে সঠিক বিচার কওে দেখি আমরা কি বিচার পাই”॥


এ ক্যটাগরির আরো খবর..