ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরিফ হোসেন (৩২) নামে আরও এক ব্যবসায়ী। আরিফকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংকন কুমার বিশ্বাস জানান, একটি দ্রুতগামী ট্রাক এক অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে শুনেছি। বাজার এলাকাতেই থাকতেন সে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।