× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ৩০

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় ইনান পরিবহনের একটি বাস মহাসড়কে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম ওরফে সুরুজ (৪৫)। তিনি পাবনার সাথিয়ার পুন্ডুরিয়া এলাকার বাসিন্দা। তবে, নিহত অপর দুজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়া আহতদেরও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার (০৮ মার্চ) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তরুণ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মোট ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুজনকে মৃত্যু ঘোষণা করা হয়। অন্য আরেকজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওসি খায়রুল আনাম আরো বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইনান পরিবহনে একটি বাস ভাঙ্গার চুমুরদী এলাকায় মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবহনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তবে ঘটনার পর চালক পালিয়ে যান। অধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..