× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
নাঈমুল ইসলাম খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন এ. কে. এম. মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূণ্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে।

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি সবার বড়। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন নাঈমুল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসেবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন নাঈমুল ইসলাম খান। ১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক হন।

১৯৯২ সালে ভোরের কাগজে থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশ ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ আজকের কাগজে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি ‘দৈনিক আমাদের সময়’ সম্পাদনা শুরু করেন। পরে তিনি ‘আমাদের নতুন সময়’, ‘দৈনিক আমাদের অর্থনীতি’সহ বেশ কয়েকটি পত্রিকা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনের টক শো-তে আলোচনার জন্য নাঈমুল ইসলাম খান ব্যাপক সমাদৃত। এছাড়া তিনি দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি তাঁর স্ত্রী। তিন কন্যা সন্তান রয়েছে।

প্রসঙ্গত গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের নিয়োগ বাতিল হয় বুধবার (২৯ মে)।

নাঈমুল ইসলাম খান


এ ক্যটাগরির আরো খবর..