× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

প্রেসিডেন্ট স্বেচ্ছামৃত্যুর অনুমতি না দেওয়ায় নিজের মৃত্যুর দৃশ্য ফেসবুকে লাইভ

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
নিজের মৃত্যুর দৃশ্য

ফ্রান্সের প্রেসিডেন্ট স্বেচ্ছামৃত্যুর অনুমতি না দেওয়ায় দুরারোগ্য রোগে আক্রান্ত অ্যালা কক নামে এক ব্যাক্তি তার মৃত্যুর দৃশ্য ফেসবুকে লাইভ করার ঘোষণা। তবে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

অ্যালা কক নামের ওই ফরাসি জটিল এক শারীরিক সমস্যায় ভুগছেন। যার কোনো চিকিৎসা নেই। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শান্তিতে মারা যেতে চান তিনি। এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে অনুমতি চেয়ে আবেদন জানান কক। কিন্তু পাল্টা চিঠিতে মাক্রোঁ জানান, ফরাসী আইন অনুযায়ী কাউকে এ অনুমতি দেয়ার সুযোগ নেই।

এ চিঠি পাওয়ার পর শুক্রবার রাত থেকে খাদ্য, পানীয় ও ওষুধ সেবন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ৫৭ বছর বয়সি কক। তার ধারণা, এতে এক সপ্তাহেরও কম সময় বাঁচবেন তিনি। আর শনিবার থেকে নিজের সেই মৃত্যুর দৃশ্য ‘ফেসবুকে লাইভস্ট্রিম’ করবেন। এর মাধ্যমে শুধু নিজের নয়, তার মতো পরিস্থিতিতে থাকা সবারই স্বেচ্ছামৃত্যুর ইচ্ছাপূরণ কেন জরুরি সেটিও তুলে ধরতে চান তিনি। তিনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা সবাই যাতে উপলব্ধি করতে পারেন এবং ভবিষ্যতে এ আইন পরিবর্তন হয় এটিই তার উদ্দেশ্য।

পরিকল্পনা অনুযায়ী কক ফেসবুকে লাইভ শুরুও করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তাকে ব্লক করে দেয়া হয়।

এর আগে শনিবারই বার্তা সংস্থা এএফপিকে ফেসবুকের এক মুখপাত্র জানান, জটিল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য অ্যালা কক যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির প্রতি তাদের শ্রদ্ধা আছে। কিন্তু অ্যাকাউন্ট থেকে যাতে লাইভ ব্রডকাস্ট না করা যায় বিশেষজ্ঞদের পরামর্শে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে যারা রয়েছেন, তাদের (স্বেচ্ছামৃত্যুর) অধিকারের জন্য ককের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল মাক্রোঁ।


এ ক্যটাগরির আরো খবর..