× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মিজানুরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে খুন নিলা রায়কে

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
প্রেমের রাজি না হওয়ায় খুন

স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে মিজানুরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে খুন নিলা রায় (১৪) কে।

রবিবার ২০ সেপ্টেম্বর রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় গার্লস স্কুল রোডে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণির ছাত্রী সে। অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী (২৫) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। প্রস্তাব প্রত্যাখ্যান করায় রবিবার রাত ৮টার দিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করে বখাটে ওই যুবক। পরে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে কথা বলার বাহানায় নির্জন সড়কে নিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর।

এসময় স্থানীয়রা নিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনাম মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলার শরীরে পাঁচ-ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। তার মধ্যে ঘাড়ে, মুখে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে সাভার থানায় একটি মামলারও প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান হওয়ায় এ হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সব মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

তবে নিহতের পরিবার বলছে, প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে হত্যা করল ওই যুবক। অভিযুক্তকে আটকের পর মূল ঘটনা জানা যাবে। তাকে আটকের জন্য অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..