× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রেমিকার অপেক্ষায় রেলস্টেশনে ২০ বছর!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক: তাইওয়ানের তাইনান শহরের বাসিন্দারা অহ জি। বয়স ৪৭ বছর। প্রেমিকার অপেক্ষায় ২০ বছরের বেশি সময় ধরে ওই শহরের একটি রেলস্টেশনে কাটিয়ে দিলেন।

থাইল্যান্ডের অনলাইন অডিটিসেন্ট্রালডটকমের এক সংবাদদাতা ছয় মাস অপেক্ষা করে অহ জির কাছ থেকে জানতে পেরেছেন, এই রেলস্টেশনেই ২০ বছর আগের একদিন প্রেমিকা তাকে ছেড়ে গিয়েছিল। ছেড়ে যাওয়ার সময় বলেছিল, অপেক্ষায় থেকো আমার জন্য। আর অহ জি কথা দিয়েছিলেন, সারা জীবন থাকব তোমার অপেক্ষায়। ওই কথাটিকেই আঁকড়ে ধরে দুই দশক ধরে প্রেমিকার অপেক্ষায় আছেন জি।

তবে এই প্রেমিক কিন্তু জানেন না, সে মেয়েটি কোথায় থাকে, এখন কী অবস্থায় আছে কিংবা সে অন্য কারো হয়ে গেছে কি না? এসব প্রশ্ন জিজ্ঞেস করাতে তিনি ওই সাংবাদিকের ওপর ক্ষেপে যান এবং সরাসরি মুখের ওপর বলে দেন তিনি এ ব্যাপারে কোনো কথা বলবেন না।

২০ বছর ধরে যাঁরা তাইনান স্টেশনে নিয়মিত আসা-যাওয়া করছেন, তাদেরই একজন ৬১ বছর বয়সী শো জে পি। তিনি বলেন, ২০ বছরে ধরে আমি যত দিন স্টেশনে এসেছি, প্রতিদিনই তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। প্রথম কয়েক বছর তিনি অপেক্ষা করতেন রেলস্টেশনে ঢোকার মুখের একটি সিঁড়ির পাশে।

আর গত চার-পাঁচ বছর ধরে তিনি স্টেশন থেকে বের হওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকেন। সেখানে দাঁড়িয়েই স্টেশন থেকে বেরিয়ে আসা মানুষগুলোকে দেখেন তিনি। মানুষের মুখে কাকে যেন খোঁজেন। ঝড়-বৃষ্টি-তুষারপাত কোনোকিছুতেই তার এই রুটিনের নড়চড় হয়নি। শুনেছি এই স্টেশনেই থাকেন তিনি।

এত বছরে তাই স্টেশনের যাত্রীদের সবারই পরিচিত মুখ হয়ে গেছেন প্রেমিক অহ জি। এখন স্টেশন থেকে বের হওয়ার পথে অনেকেই তার কুশল জিজ্ঞেস করেন। অনেকে তাকে খাবার দিয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..