× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রেমিকাকে ধর্ষণের পর ভিডিও করার অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

প্রেমিকা তরুণীকে ডেকে পূর্বে ধারণ করা ভিডিও দেখিয়ে ফের বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও আবারও ভিডিও ধারণ করার অভিযোগে আটক মিরপুর মডেল থানার উপ-পরিদর্শকের (এসআই) আব্দুর রকিব খান বাপ্পি।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ২। মামলা দায়ের হওয়ার পর অভিযুক্তকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মামলায় ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পি এর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

জানা যায়, পাঁচ বছরের প্রেম চলাকালীন একাধিকবার শারিরীক সম্পর্কে জড়িয়ে বাপ্পি ও তার তরুণী প্রেমিকা। আড়াই বছর আগে সে পুলিশের উপ পরিদর্শক(এসআই) পদে যোগ দেয়। এরপরেই বদলে যায় চরিত্র। তরুণীকে এড়িয়ে চলেন, করেন অন্য নারীকে বিয়ে।

ভুক্তভোগী তরুণী লিখিত ভাবে থানা পুলিশকে জানায়, বাপ্পি এসআই হিসেবে যোগ দেয় আড়াই বছর আগে। কিন্তু আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে না করার জন্য টালবাহানা করছিল। বৃহস্পতিবার সকালে সে আগারগাঁও এলাকার একটি বাসায় ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে আমি সোজা শেরেবাংলা নগর থানায় আসি। দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করে। আমি সর্বশেষ অনড় থেকে রাতে মামলা দায়ের করেছি।

ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি জানান, মামলা নথিভুক্ত হওয়ার পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের লক্ষ্যে ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..