× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সন্ধ্যায় আ.লীগের বৈঠক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠকে বসবে আওয়ামী লীগ। সন্ধ্যার দিকে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে, গতকাল সন্ধ্যায় গণভবনে দলের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের ১১ সদস্য উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন হবে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা এরইমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..