× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

প্রার্থী ঋণখেলাপি যাচাইয়ে বিশেষ সেল গঠন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা লড়াই করতে যাচ্ছেন তারা ঋণখেলাপি কিনা তা যাচাই করতে বিশেষ সেল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) নিয়মিত কর্মকর্তাদের এ বিষয়ে সহায়তা করতে ২৫ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত এসব কর্মকর্তারা প্রার্থীদের খেলাপি ঋণ বিষয়ে কাজ করবেন। নির্বাচন সংক্রান্ত কাজে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে এর আগে ব্যাংকগুলোকে একটি নির্দেশনা দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সিআইবির নিয়মিত কর্মকর্তাদের পাশাপাশি আগামী চারদিন এই ২৫ সদস্য প্রার্থীদের খেলাপি সংক্রান্ত নানা তথ্য যাচাই-বাছাই করবে।

বুধবার এক অফিস আদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এসব কর্মকর্তাকে সাময়িক সময়ের জন্য সিআইবিইতে বহাল করা হয়। এই ২৫ কর্মকর্তার মধ্যে রয়েছে ৮ জন উপ-পরিচালক এবং ১৭ জন সহকারী পরিচালক।

নির্দেশনায় আগামী শুক্র ও শনিবারও সিআইবি সেল খোলা রাখতে বলা হয়েছে। সেলের কর্মকর্তারা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অফিস করবেন। প্রয়োজনে এর বেশি সময় সেল খোলা রাখা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা পার হওয়ার পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ উদ্যোগে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রার্থীর তালিকা সংগ্রহ করে তথ্য যাচাই করতে হবে। কেউ খেলাপি থাকলে সে তথ্য জানাতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আগামী ২ ডিসেম্বর ঋণ খেলাপি সংক্রান্ত তথ্যসহ শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দপ্তরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..