× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২০
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই’র আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল-হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, উপ-সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পিটিআই সুপার আতিয়ার রহমান।

এসময় বক্তারা, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও শতভাগ বাংলা উচ্চারণ শেখানোর পরামর্শ প্রদাণ করেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..