× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পরীক্ষাকেন্দ্র পরিদর্শন

admin
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

          প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ১ম দিন রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির উপস্থিত ছিলেন।

          প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ-সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা সারাদেশে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। তাদের মাধ্যমে প্রতিটি মুহূর্তে পরীক্ষার খোঁজখবর নেওয়া হচ্ছে।

          সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সারাদেশে কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গুজবের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে গুজবের  বিরুদ্ধে সতর্ক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

          প্রতিমন্ত্রী ও সচিব পরে মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

          উল্লেখ্য, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে দেশের বাহিরে রয়েছে ৮ টি দেশে ১২টি কেন্দ্র।

          এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..