আগৈলঝাড়ায় প্রশাসনের বাধাঁয় বাল্যবিয়ে বন্ধ

আগৈলঝাড়ায় প্রশাসনের বাধাঁয় বাল্যবিয়ে বন্ধ
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের বাধাঁর কারনে বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
জানা গেছে, উপজেলার কান্দিরপাড় গ্রামের রাজ্যেশ্বর মুনসীর মেয়ে এসএসসি পাশ করা নিপা মুনসীর সাথে একই বাশাইল গ্রামের রতিকান্ত বৈদ্যের ছেলে রাজিব বৈদ্যের বিয়ের আয়োজন চলছিল। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় এলাকায় বসে বাল্যবিয়ে দিতে না পারায় উভয় পরিবার গোপনে ছেলের (রাজিবের) মামা বাড়ি সুজনকাঠী গ্রামের সন্তোষ রায়ের বাড়িতে বসে সোমবার দিবাগত রাতে বিয়ের আয়োজন করে।
এঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানতে পেরে আগৈলঝাড়া থানা পুলি কে অবহিত করলে আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন সোমবার রাতেই ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়। এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবেনা মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।