× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

মধুখালী প্রতিনিধি

প্রশাসনের নিকট অভিভাবকের আবেদন চায়ের দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২০ মে, ২০২৩
modhukhali

চায়ের দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার দাবী রেখেছেন উপজেলা প্রশাসনের নিকট ফরিদপুরের মধুখালী উপজেলার সচেতন নাগরিক।

জানা গেছে, কামারখালী নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোভ্যান চালক অটোভ্যান চালিয়ে ৫৫০ টাকা আয় করেন। সেই টাকা নিয়ে বাজার করে বাড়ি ফেরার কথা। কিন্তু বাড়ি ফেরার আগে একটি স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দোকানে টিভিতে খেলা চলছিল। দোকানে বসে থাকা অন্যরা বাজি খেলছিল। এক পর্যায়ে সেই অটোভ্যান চালক লোভে পড়ে তাদের সঙ্গে বাজি ধরেন। কিন্তু বাজিতে জেততে না পেরে ধীরে ধীরে সব টাকা শেষ করে ফেলেন। পরে খালি পকেটে বাড়ি ফেরেন ।

শুধু অটোভ্যান চালক নন, চায়ের দোকানে বসে বাজি খেলে সর্বস্ব হারাচ্ছে অনেকে । কেউ কেউ ঋণগ্রস্থ হয়ে পড়ছেন। ক্ষতিগ্রস্থ হচ্ছে যুবকরাও। আবার অনেকে সমাজে চুরি ,ডাকাতি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই এর প্রভাব কামারখালী বাজার সহ মছলন্দপুর বিশস পাড়ার মোড় যেন একটি সিনেমা হল শুধু টিভি খেলা আর বাজীর আস্তানা।

তাই এমন সব অভিযোগ পেয়ে চায়ের দোকান থেকে টেলিভিশন সরিয়ে ফেলার দাবী করেছেন মধুখালী থানার ওসি ও উপজেলা প্রশাসনের নিকট উপজেলার অভিভাবকগন।


এ ক্যটাগরির আরো খবর..