× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

প্রবাসী কানাডিয়ানদের সতর্ক করল কানাডা সরকার, ভারতে থাকার জন্য কী পরামর্শ?

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
modi

খলিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডের প্রভাব পড়েছে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে। গত কয়েক দিনে একাধিক ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতির ইঙ্গিত মিলেছে। ভারতে সমাজমাধ্যমে কানাডাবাসীর প্রতি ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ ফুটে উঠেছে বলে দাবি। সেই কথা মনে করিয়ে দিয়ে ভারতে প্রবাসী কানাডিয়ানদের সতর্ক করেছে ট্রুডো সরকার। প্রবাসী কানাডিয়ানদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে নাগরিকদের ভারতে সাবধানে এবং সর্ব ক্ষণ সতর্ক থাকতে বলেছে কানাডা সরকার।

কানাডার তরফে বিবৃতিতে সে দেশের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘‘কানাডা এবং ভারতের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সাপেক্ষে সমাজমাধ্যমে কানাডার প্রতি কিছু ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ চোখে পড়েছে। কোথাও কোথাও আন্দোলন, বিক্ষোভের ডাকও দেওয়া হচ্ছে। দয়া করে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।’’

উল্লেখ্য, কিছু দিন আগে কানাডায় প্রবাসী ভারতীয়দের জন্য অনুরূপ একটি পরামর্শমূলক বিবৃতি জারি করেছিল ভারত সরকারও। কানাডায় ভারতীয় নাগরিক, বিশেষত পড়ুয়ার সংখ্যা প্রচুর। তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল। গত সপ্তাহে কানাডার নাগরিকদের ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছে ভারত।

গত জুন মাসে কানাডার শিখ নেতা নিজ্জরকে আততায়ীরা গুলি করে খুন করে। তদন্তের পর এই ঘটনায় ‘ভারতীয় এজেন্ট’দের হাত আছে বলে হাউস অফ কমন্‌সে প্রকাশ্যেই অভিযোগ করেন সে দেশের প্রধানমন্ত্রী ট্রুডো। কানাডার এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করা হয়। এর পরেই ভারত-কানাডার সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারত সরকার কানাডার অভিযোগ উড়িয়ে দেয় এবং এর কড়া বিরোধিতা করে। ভারতে কানাডার এক কূটনীতিককেও পদচ্যুত করে দেশ ছাড়ার নির্দেশ দেয় নয়াদিল্লি। ভারতের পাল্টা অভিযোগ, এ দেশে নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের সদস্যদের কানাডায় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এ ভাবে আসলে জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে ট্রুডো সরকার।


এ ক্যটাগরির আরো খবর..