প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহবান আল্লামা সিদ্দীকীর

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহবান আল্লামা সিদ্দীকীর

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশীদেরও এ ক্ষেত্রে উৎসাহিত করার আহবান এবং প্রবাসী বাংলাদেশিদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণেরও আহবান জানান অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী।

আজ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ বিষয়ক এক সেমিনারে হাইকমিশনার এ আহবান করেন।

হাইকমিশনার বলেন, দীর্ঘ মেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহারসহ নিদিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে। তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আল্লামা সিদ্দীকী  উল্লেখ করেন, বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

সেমিনারে উপস্থিত বক্তারা সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের জন্য পৃথক স্কিম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা বৈধপথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিকে সহজতর করারও অনুরোধ করেন। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মোঃ সালাহউদ্দিন সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।