× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড

টোকিও, (৮ অক্টোবর) :  প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

আজ  ৮অক্টোবর শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকদের তথ্য সংরক্ষণের উন্নত ও আধুনিক সংস্করণটি উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

রাষ্ট্রদূত বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন এই সিস্টেমটি আধুনিক প্রযুক্তিতে তৈরী, ব্যবহারকারীদের জন্য সহজ ও যুগোপযোগী। এটি ব্যবহারের ফলে দূতাবাস জাপান প্রবাসীদের সঠিক ও হালনাগাদ তথ্য পাবে; যা ডাটাবেস আকারে সংরক্ষণ করতে পারবে এবং ভবিষ্যতে সরকারি সেবা প্রদানে ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও বিপদে প্রবাসীদের সাথে যোগাযোগ করা ও তাঁদের কাছে দূতাবাসের সেবা প্রদান সহজতর হবে।

রাষ্ট্রদূত জাপান প্রবাসী সকল বাংলাদেশি নাগরিককে দূতাবাসের ওয়েবসাইট ব্যবহার করে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।

এ সময় দুতাবসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..