× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিলেন বিদ্যুৎ বিভাগকে দেওয়া স্বাধীনতা পুরস্কার-২০২২

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
বিদ্যুৎ বিভাগকে দেওয়া স্বাধীনতা পুরস্কার

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার-২০২২ দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী এ স্বাধীনতা পুরস্কারটি (মেডেল ও সনদ) বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার (২৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম.এম ইমরুল কায়েস এ কথা জানান।

সংশ্লিষ্টরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এই গৌরবদীপ্ত অর্জনের রুপকার তিনিই। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্ব ও নীতি-কৌশলের কারণে।

তিনি (প্রধানমন্ত্রী) ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন। বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি প্রত্যক্ষভাবে শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্নে নেতৃত্ব দিয়ে সারা দেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, বীর বিক্রম প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..