ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক নির্বাচনে কাউন্সিলরদের সরাসরি ভোটের সুযোগ না দিয়ে সম্পূর্ণ অগনতান্ত্রিক পন্থায় নিজেদের পছন্দমত সভাপতি, সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিল সামনে রেখে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি,পাংশা ও কালুখালি উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি গঠনে চলছে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি।
যারা বিগত উপজেলা নির্বাচনে দলীয় প্রাথীর বিপক্ষে সরাসরি নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক পদ দিয়ে। অনেককে ইকবাল পার্সোনাল লোক বলে তকমা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে বিরত রাখা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সৎ, যোগ্য, কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক নির্বাচিত করা।
শেখ হাসিনা যেখানে দলের মধ্যে শুদ্ধি অভিযানের ঘোষনা দিয়েছেন সেখানে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালিতে চলছে একনায়কতন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে এইদিকে নজর রাখুন নাহলে আপনার উদ্দেশ্য গুটিকয়েক মানুষের জন্যে অধোরা রয়ে যাবে।


