× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

প্রধানমন্ত্রীর অনুমোদন বার কাউন্সিলের বহুতল ভবন নির্মাণে

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ সংক্রান্ত চিঠির একটি অনুলিপি পাওয়ার পর রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের জন্য বহুতল ভবন নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতি রয়েছে। ভবনটি ১৫তলা বিশিষ্ট হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ ম রেজাউল করিম বলেন, বার কাউন্সিল ভবন বর্তমানে নাজুক ও ব্যবহার অনুপযোগী। এই ভবনের একতলার উপর কোনো পরিকল্পনা ছিল না। সর্বোচ্চ দোতলা পর্যন্ত করা যেত। অথচ পাঁচ তলা পর্যন্ত করা হয়েছে। যেখানে পঞ্চম তলা করা হয়েছে টিন দিয়ে।

গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামীপন্থিরা ব্যাপক জয় পায়। সেই নির্বাচনের আগে বহুতল বিশিষ্ট বার কাউন্সিল ভবন নির্মাণের প্রতিশ্রুতি ছিল আওয়ামীপন্থিদের। সেই অনুযায়ীই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভবন নির্মাণের এই চূড়ান্ত অনুমোদন আসল বলেও জানান শ ম রেজাউল করিম।

ভবন নির্মাণে এখন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, এই চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৮ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া হয়েছে। যার একটি কপি আজ তারা হাতে পেয়েছেন। ভবন নির্মাণে অনেক কৌশলগত দিক আগেই প্রস্তুত থাকায় ২-১ মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে তারা আশা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..