× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রধানমন্ত্রীকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর ফোন

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।

ভারত ও জাপানের প্রধানমন্ত্রী শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়। ভারত ও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের যেকোনো সংকটে পাশে থাকার আশ্বাস দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এ ঘটনার তদন্ত থেকে শুরু করে যেকোনো পর্যায়ে সাহায্য করতে ভারত প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জিম্মি উদ্ধারে সরকারের নেয়া ব্যবস্থাগুলো সম্পর্কে তাদের অবহিত করেন। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথাও পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা আহত জাপানি নাগরিকের যথাযথ চিকিৎসার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন ২০ জন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় হামলাকারীর লাশও। এছাড়া রাতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


এ ক্যটাগরির আরো খবর..