× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কূটনৈতিক প্রতিবেদক

প্রথম সফরে ভারতকে এড়িয়ে চীনে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
KP sorma

দিল্লিকে এড়িয়ে চীন সফরে গেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই এ উদ্যোগ বলে ধারণা।

চার দিনের সফরে গত সোমবার চীন পৌঁছান অলি। জুলাইয়ে শপথ গ্রহণের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। অতীতে নেপালের প্রধানমন্ত্রীরা সাধারণত দায়িত্ব গ্রহণের পর দিল্লিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরে যেতেন। কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক শতাব্দীপ্রাচীন।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন অলি। এ সময় নেপাল ও চীনের মধ্যে ৯টি চুক্তি সই হয়েছে। তবে এর কোনোটিই নতুন নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ সই করেছে কাঠমান্ডু। বাকি বিশ্বের সঙ্গে চীনের অবকাঠামো ও বাণিজ্য সংযোগ গড়তে জিনপিং এ উদ্যোগ নিয়েছেন। ২০১৭ সালে ওই চুক্তি সই করলেও এখনও কোনো প্রকল্পের কার্যকর বাস্তবায়ন শুরু হয়নি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তা করার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে ‘স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত’ দেশে রূপান্তর করার কথা বলেছেন। নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, চীন নেপালকে ৩১ কোটি ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..