× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মাহমুদ খান, সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনি জনসভা হবে সিলেটে -ওবায়দুল কাদের

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
শ্রমিক ছাটাই না করা

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন, এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আজ ৬ নভেম্বর সোমবার দুপুরে সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তথ্য জানান।

সেতুমন্ত্রী এ সময় আরো বলেন, সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, এই দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু অনিবার্য কারণবশত রবিবার রাতে হঠাৎ করে সিলেট সফর বাতিল করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..