× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

প্রথমবারের মত শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ শুরু হবে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বইমেলা এটি।

আজ ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বইমেলার আয়োজন করছি।

বইমেলার প্রস্তুতি নিয়ে জানা যায়, এবারের বইমেলায় ৮০টির বেশি প্রকাশনী অংশগ্রহণ করবে। প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা এখানে আসবেন। বইমেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..