× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

প্রথমবারের মতো প্রতিটি জেলায় হবে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

‘ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্য নিয়ে ২৭ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৯’। পর্যটন নিয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। দিবসকে সামনে রেখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক সাংবাদিকদের ‘পর্যটন ফেলোশিপ ২০১৯’ প্রদান উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম’ অব বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে পর্যটন সম্পর্কে প্রকাশিত সংবাদ ও ফিচার এর জন্য ১০ জন সাংবাদিককে পর্যটন ফেলোশিপ প্রদান করা হবে। ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক সাংবাদিকের দুটি করে লেখা নিয়ে একটি পুস্তিকাও প্রকাশিত হচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর আয়োজনে বিভিন্ন দেশের অংশগ্রহণে ২৬-২৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এশিয়ান ট্যুরিজম প্রর্দশনী। এছাড়াও থাকবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক সপ্তাহব্যাপী অনুষ্ঠান। পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন হোটেল ও মোটেল আলোকসজ্জায় সজ্জিত করা হবে এবং বিশেষ ছাড় প্রদান করা হবে।

২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট-কাওরানবাজার-হাতিরঝিল-মগবাজার হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসে শেষ হবে। এদিন সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবসের উপর আলোচনা সভা ।

উল্ল্যেখ্য, বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটনের অবদান সম্পর্কে অবহিত করার লক্ষ্য নিয়ে ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন সংস্থা প্রতিবছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করছে।


এ ক্যটাগরির আরো খবর..