× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নন্দীগ্রাম উপজেলাতে প্রতিপক্ষের আঘাতে ২ মহিলা আহত

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুন, ২০২০
প্রতিপক্ষের আঘাতে আহত

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের মারপিটে ২ মহিলা আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে।
জানা গেছে, ২২ জুন সকাল আনুমানিক ৯ টায় দারিয়াপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের ছাগল প্রতিবেশি আতিকুর রহমান ও আব্দুল মোমিনের আম ও কাঁঠালের গাছ নষ্ট করে।
এ কারণে আতিকুর রহমানের স্ত্রী পারুল বেগম (২৬) ও আব্দুল মোমিনের স্ত্রী আশা বেগম (২২) ছাগলকে মেরে তাড়িয়ে দেয়। এ ঘটনার জেরধরে আনোয়ার হোসেন (৪০) এবং তার স্ত্রী হাফিজা বেগম (৩৫), মাতা আঙ্গুরী বেগম (৫৫) ক্ষিপ্ত হয়ে পারুল বেগম ও আশা বেগমকে বেদম মারপিট করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। থানার এসআই রেজাউল করিম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..