জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা,সিলেটঃ ষড়যন্ত্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে অস্ত্র সহ ধরা পড়েছে তিন ব্যাক্তি। এলাকার বিশিষ্ট মুরব্বী লাল মিয়া উরফে গেদা মিয়া নামক ব্যাক্তিকে সাজানো ঘটনায় র্যাবের হাতে ধরিয়ে দেয়ার ফন্দি এঁটে একই গ্রামের ইলিয়াস মিয়া, কুতুব উদ্দিন ও রাজু নামে তিন ব্যাক্তি নিজেরাই আটক হয়েছেন।
ঘটনাটি ঘটে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউ/পি এর লক্ষীপুর গ্রামে।
র্যাব ও জনাব লাল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড একশন ব্যাটেলিয়ন(র্যাব) এর একটি দল লক্ষীপুর গ্রামে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব সদস্যরা দেখতে পান লাল মিয়ার বাড়ীর বারান্দায় বেশ কিছু ছুরি, রামদা ও পেট্রোল বোমা সদৃশ বস্তু এলোমেলো ভাবে রাখা। সার্বিক ঘটনা পর্যবেক্ষন করে র্যাব সদস্যদের সন্দেহ হলে তারা ঘটনার তথ্য দানকারীদের তলব করে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিক ভাবে স্বীকার না করলেও পরে উত্তম মধ্যমের পর ঘটনার পরিকল্পনাকারী ইলিয়াস মিয়া কুতুব উদ্দিন, রাজু সহ অজ্ঞাত আরো দুই ব্যাক্তি এই ঘটনার দায় স্বীকার করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপের লাল মিয়া উরফে গেদা মিয়ার পুত্র কামাল মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আমাদের পরিবারকে ফাসানোর জন্য এই নাটক সাজানো হয়েছে।
এলাকায় খুঁজ নিয়ে জানা যায়, ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা বেশ কিছুদিন যাবৎ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এবং অপরাধীদের র্যাব আটক করেছে।