× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমান চলাচল বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূল ও দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকালে বিমান ওঠানামা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এখান থেকে ছাড়ার সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের সব কর্মকর্তা এবং অন্য বিমানবন্দরকে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরের স্টেশন কর্মকর্তা মোহম্মদউল্লাহ বলেন, সর্বশেষ দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটের বিমান উড়েছে। এর পর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে বাংলাদেশের বিমানের একটি ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, গত শনিবার বিমানের দরজা খুলে যাওয়া বিমানটি মেরামত করা হয়েছে এবং এটি গতকাল বিমানবন্দর ছেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে আজ সকাল থেকেই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ আছে।


এ ক্যটাগরির আরো খবর..