× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুমন দত্ত

প্রতারণার শিকার সীমা খানম অর্থ ফেরত চান স্বামীর কাছে

SDutta
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ওমান প্রবাসী এক নারী শ্রমিক স্বামীর কাছে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে সীমান খানম একাই ছিলেন।

তিনি বলেন, ওমানে থাকার সময় তার সঙ্গে পরিচয় হয় ভোলার সাগর হোসেন শিহাবের সঙ্গে। সেখানে তারা বিয়ে করেন। পরে বাংলাদেশে ফিরে কাজী ডেকে বাড্ডাতে আবার বিয়ে করেন। বিয়ের সেই নথি তিনি সংবাদ সম্মেলনে দেখান।

সীমা বলেন, বিয়ের পর তার স্বামী তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নেয়। সেই টাকা নিয়ে সে পুনরায় ওমান চলে যায়। এরপর ওমান থেকে একাধিক বিকাশ নম্বরে ১৫ লাখ টাকা নেয়। এসময় সাগরের বাবা বিভিন্ন কথা বলে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। একটা সময় আমি বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি। আমি সাগরের ভোলার বাড়িতে যাই। সেখানকার স্থানীয়দের ও পুলিশের সহায়তা নিয়ে অর্থ আদায়ের চেষ্টা করি। আমার বিষয়টি সুরাহা না হওয়ায় কারণে আমি আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।

এদিকে ভোলার এক সাংবাদিক ইব্রাহিম আক্তার আকাশ আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করে কিছু ঘনিষ্ট ছবি আমাকে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার বিরুদ্ধে পাল্টা নিউজ করবে বলে জানায়।

সীমা খানম তার স্বামীর কাছে পাওনা টাকা ফেরত চান ও ভোলার ওই সাংবাদিকের বিচার চেয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ আশা করেন।

ভোলা চ্যানেলের সাংবাদিক ইব্রাহীম আক্তার আকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারী আমাকে অকথ্য ভাষা গালাগালি করেছে। আমি তার কাছে কোনো অর্থ চাই নাই। এটা আমার নামে মিথ্যা অভিযোগ। আমি কোনো পাল্টা নিউজ করি নাই। অন্য নিউজ মিডিয়া তাকে নিয়ে নিউজ করেছে। এখন ওই নারী আমার ওপর সব দোষ চাপাচ্ছেন।

তিনি বলেন তার স্বামীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তিনি আর ওমানে ফিরতে পারবেন না। এর নেপথ্য কারণ আমি জানি না। আর এজন্য তিনি ক্ষুব্ধ হয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালে নেমেছে। তাকে নিয়ে একাধিক নিউজ বিভিন্ন মিডিয়াতে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..