× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

পিআইডি

প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। প্রতিবেশি বন্ধু দেশের এই কূটনীতিক নতুন দায়িত্ব নিয়ে গত ২১ সেপ্টেম্বর মাসে ঢাকায় আসেন। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন। আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।

প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি ভারতের ওয়াশিংটন, বেইজিং, সান ফ্রান্সিসকো, হংকং ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন। যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কাজ করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..