× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা

তপ্ত রোদে দীর্ঘণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য অত্যান্ত কঠিন । দেশের প্রায় সব জায়গায় লক্ষ করা যাচ্ছে  বর্তমানের প্রচণ্ড গরমে তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের  দীর্ঘ লাইন থাকে।
সেখানে রোদে পুড়ে পিপাসায় কাতর হওয়াটা খুবই স্বাভাবিক।যার কারনে বেনাপোল মিলন এন্ড সন্স ও বেনাপোল ফিলিং ষ্টেশনে মোটর সাইকেলে তেল নিতে ঘন্টার পর ঘন্টাা দাড়িয়ে থাকা মোটর সাইকেল চালকরা পিপাসায় কাতর হওয়ার দৃষ্টি গোচর হয় যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাদাদুল হক ইমদার। তিনি এ উপলক্ষে ওইসব মোটর সাইকেল চালকদের নিজ উদ্যেগে সরবত পান করান। এটি একটি অত্যন্ত মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ।
এ বিষয় তরুন নেতা ইমদা বলেন, রোদে দীর্ঘণ দাঁড়িয়ে থাকলে হিটস্ট্রোক বা পানিশূন্যতার ঝুঁকি থাকে। ঠান্ডা শরবত পান করানোর মাধ্যমে মানুষের শারীরিক কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। সে কথা ভেবে আমি আমার এলাকার পাম্পে এই উদ্যেগ গ্রহন করি।
যুবদল নেতা মফিজুর রহমান পিন্টু বলেন,এ ধরনের কাজ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে। এটি একটি মহৎ কাজ।  রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার মূল ল্য হওয়া উচিত।
ভবেরবেড় ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা শ্রমিক নেতা হান্নান বলেন এই গরমে রৌদ্রে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে দীর্ঘ সময় রাস্তায় থাকছেন তেলের জন্য মোটরাসাইকেল চালকরা। তখন তারা তৃষ্ণায় পানির জন্য এদিক ওদিক তাকাতে থাকে। তাদের জন্য নিরাপদ পানি এবং এই ধরণের সুপেয় শরবত সত্যিই বড় একটি স্বস্তি। ইমদাদ এর মত অন্যদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসা।
এসময় শ্রমিক নেতা হান্নান আরো বলেন, ঈদুল ফিতরের সময় এই নেতা মিডিয়ার চোখ এড়িয়ে ১৫ শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন। তিনি সব সময় এলাকার অসহায় গরীব দু:খী ও গরীব শিক্ষার্থীদের পাশে থেকে সেবা করেন। এছাড়া কন্যাদায় গ্রস্থ অভিভাবকদের পাশে থেকে তিনি তার সাধ্যমত সাহয্য প্রদান করে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..