× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পিআইডি

প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
গতিশীল করার নির্দেশ

সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশনা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল সিটি কর্পোরেশন প্রশাসক দায়িত্ব পালনে তাদের যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাবে। আপনারা শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান।

সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ–এই নয়টি সিটি কর্পোরেশন প্রশাসকগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।

শাহে আলম বলেন,  তিনি সিটি কর্পোরেশনসমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

প্রকল্প গ্রহণের পর নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসা প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেন।

মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে, যাতে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি না হয়। তিনি দ্রুত চ্যালেঞ্জ শনাক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনার আহ্বান জানান এবং জ্বালানি সংকটের কারণে কোনো প্রকল্পের কাজ যেন ব্যাহত না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..