× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

গ্রামীণ আবহে পিঠাপুলি তৈরি ও আয়োজনের পৌষমেলা উৎসব -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

         গ্রামীণ আবহে পিঠাপুলি তৈরি ও আয়োজনের উৎসব পৌষমেলা। নবান্ন উৎসবকে কেন্দ্র করে কৃষকরা ঘরে যে ফসল তোলে তা দিয়ে বিভিন্ন পিঠাপুলি তৈরির মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপিত হয়। মূলত গ্রামীণ কৃষিনির্ভর জীবনের প্রতিচ্ছবি এ পৌষমেলা। বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

          আজ রাজধানীর বাংলা একাডেমি চত্বরে পৌষমেলা উদ্‌যাপন পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘পৌষমেলা-১৪২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          তিনি বলেন, নগরায়ন ও আধুনিকতার নামে কৃত্রিমতা গ্রাস করেছে আমাদের। যার প্রভাব পড়েছে আমাদের বিভিন্ন মেলা ও উৎসবে। তিনি কৃত্রিমতা ও বাহুল্য পরিহার করে সবাইকে লোক সংস্কৃতির প্রকৃত উপাদান ও অনুষঙ্গ অনুসরণ ও চর্চার আহ্বান জানান। প্রতিমন্ত্রী এসময় ২১ বছর ধরে পৌষমেলা উদ্‌যাপনের মাধ্যমে গ্রামবাংলার চিরায়ত লোকজ সংস্কৃতিকে নগরবাসীর সামনে তুলে ধরার জন্য পৌষমেলা উদযাপন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

          উল্লেখ্য, ৫৪টি স্টলে সাজানো পৌষমেলা প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..