× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

পৌর নির্বাচনে নাশকতা সৃষ্টির আশংকা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা. রবিউল ইসলামসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পৌর নির্বাচনে নাশকতা সৃষ্টির আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। গতকাল রোববার দুপুর ১২ টার দিকে গাংনী শহরের থানা রোড এলাকা থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পৌর নির্বাচনে নাশকতা সৃষ্টির আশংকায় ডা. রবিউল ইসলাম ও থানাপাড়ার বিএনপি নেতা ইয়াকুব আলীকে আটক করা হয়েছে। জামায়াত নেতা আটক ডা. রবিউল ইসলাম পুর্বের নাশকতার ঘটনার তিনটি মামলার আসামি। ডা. রবিউল ইসলাম ও ইয়াকুব আলীকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..