× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

বাংলাদেশের পোশাক তৈরি শিল্প, মালিক ও শ্রমিক প্রসঙ্গে মো: ইসরাফিল আলম এমপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
পোশাক তৈরি শিল্প মালিক ও শ্রমিক

বাংলাদেশে উন্নত বিশ্বের জনগণের ব্যবহারের জন্য তাদের পছন্দনীয় পোশাক তৈরি করে দিতে কিছু কারখানার সৃষ্টি হয়েছে যা বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি নামে পরিচিত। এই ফ্যাক্টরিগুলোর উদ্যোক্তা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন প্রারম্ভিক অবস্থায় তাদের পুঁজির পরিমাণ খুবই কম ছিল।

ভাড়া বাসায় এবং নিম্নমানের ভবনগুলোতে মেশিন বসিয়ে চাহিদা প্রেরণকারী প্রতিষ্ঠানের ডিজাইন মোতাবেক পোশাক তৈরি করার জন্য, তাদের সরবরাহকৃত কাপড়, সুতা, বোতাম এবং অন্যান্য ম্যাটেরিয়ালস ব্যবহার করে(এখন অবশ্য বাংলাদেশি ভালো ফেব্রিক্স তৈরি হচ্ছে) শ্রমিকদের দ্বারা পোশাক তৈরির পর- তা সংশ্লিষ্টদের দেশে চুক্তি অনুযায়ী প্রেরণ করা হয়।  তার বিনিময়ে পোষাক তৈরি বাবদ যে মজুরি উদ্যোক্তারা বা মালিকরা গ্রহণ করে সেখান থেকে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাহা মুনাফা হিসেবে গার্মেন্টস কারখানার মালিকরা নিজেদের কাছে রাখে।

এই গার্মেন্টস ফ্যাক্টরীগুলো এবং তাদের মালিকরা এখন সারাবিশ্বে যে সুনাম-সুখ্যাতি অর্জনের পাশাপাশি বিপুল অর্থ-সম্পদ, বিত্ত- বৈভবের মালিক হয়েছে তা খুবই দৃশ্যমান। শুধু তাই নয়, গার্মেন্টস ফ্যাক্টরি মালিকরা এই পোশাক বানানোর ব্যবসা করতে গিয়ে এখন বাংলাদেশের মন্ত্রিসভায়, সংসদে, রাষ্ট্রপরিচালনার নীতিনির্ধারণী ভূমিকায়, ব্যাংক-বীমা-শিল্প-প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

বিশ্বের উন্নত দেশে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি বাড়িঘর বা আবাসভূমি প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের গার্মেন্টস ব্যবসার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা যেমন পাওয়ার স্টেশন, টেলিভিশন, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান, সরবরাহকারী প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি সহ স্থানীয় আমদানি-রপ্তানির ব্যবসা বাণিজ্য এবং আর্থিক খাতের নিয়ন্ত্রণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

তাদের ব্যক্তিজীবনের এই বিশাল উন্নয়নের ব্যাপারে আমার কোনো আপত্তি বা বাদ প্রতিবাদ নাই বরং আত্মতৃপ্তি আছে গৌরব আছে। তাদের জন্য শর্তহীন অভিনন্দন রয়েছে।

কিন্তু আমার যেখানে আপত্তি এবং প্রশ্ন সেটি হলো উদ্যোক্তা হিসেবে এইসব গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের যেমন অবদান আছে, তেমনি এই প্রতিষ্ঠানগুলোতে দিনরাত-রোদ-বৃষ্টি-ঝড়-দুর্যোগের মধ্যে শরীরে রক্ত-ঘাম বিসর্জন দেওয়া গার্মেন্টস শ্রমিকদের অবদান কিন্তু কোন অংশেই মালিকদের থেকে কম নয়। পাশাপাশি সরকার এই সেক্টরের উন্নয়নের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যে নীতিগত সহায়তা, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে
তার আর্থিক মূল্য যদি হিসাব করা হয়, তাহলে সেই অবদান কিন্তু এত উল্লেখযোগ্য হবে তা কোনো পেশাজীবী বা ব্যবসায়ীরা এদেশে পায়না বা পায়নি।

এখন আমি যে কথাটি বলতে চাই সেটি হল:
গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের ভাগ্যের যে ব্যাপক পরিবর্তন বা উন্নতি সাধিত হয়েছে সেই অনুপাতে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের ভাগ্যের কতটুকু উন্নয়ন সংঘটিত হয়েছে?  তা কিন্তু সকলেরই জানা!

একজন কিশোরী বেকারত্বের কারণে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতে করতে সে বিবাহিত হয়েছে। তার সন্তান হয়েছে। তার সেই সন্তান এবং মেয়ের জামাই কে এই গার্মেন্টস ফ্যাক্টরির কাজে নিযুক্ত করেছে। অথচ ওই কিশোরীর তৃতীয় প্রজন্ম তথা ওই শ্রমিকের নাতিপুতিরা আজও সামাজিকভাবে তার নানা-নানীর স্তরেই রয়ে গেছে, কোন উন্নয়ন ঘটাতে পারেনি। বরং গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার কারণে অনেকেই নানাবিধ অসুস্থ-বিসূখে, জ্বরা- ব্যাধিতে আক্রান্ত হয়েছে।

তাহলে সূক্ষ্ম বিশ্লেষণের এবং গবেষণার কার্যক্রম সম্পাদন না করেই বলা যায় যে, গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা বেকার ছেলেমেয়েদের ক্ষমতায়নের ও কর্মসংস্থানের কথা বলে, বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণের কথা বলে, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির কথা বলে, বৈদেশিক মুদ্রা আয় করার কথা বলে, যেভাবে নিজেরা লাভবান হয়েছেন, দেশে-বিদেশে সম্পদ অর্থ বিত্ত-বৈভবের মালিক হয়েছেন, পক্ষান্তরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা তাদের ভাগ্য পরিবর্তন করতে সফল হতে পারে নাই। শ্রমিকরা শুধু উৎপাদনের অবিচ্ছেদ্য অংশ হতে পেরেছে।

কঠিন সত্য হলো- এই সেক্টরের শ্রমিকদের কৈশোর, সোনালী যৌবন ও সারা জীবনের বিনিয়োগকৃত শ্রম-রক্ত-ঘামের যোগ-বিয়োগের ফলাফল শূন্যের ঘরেই রয়েছে।

তাই প্রশ্ন উঠতেই পারে গার্মেস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা যেহেতু মানুষ সেহেতু মালিকদের কাছে তারা কি মানুষ হিসেবে মানব অধিকারের স্বীকৃতি পেয়েছে?
শ্রমিক হিসেবে শ্রম অধিকারের কতটুকু ভোগ করতে পেরেছে?

স্বাস্থ্যসম্মত ও শোভন কর্মপরিবেশ তৈরী করতে, শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিশ্চিত করতে, নিয়মিত ও ন্যায্য মজুরি পরিশোধের ব্যবস্থা করতে, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব এর ছুটি ভোগ করার সুযোগ সৃষ্টি করতে, সুনির্দিষ্ট কর্মঘন্টা বাস্তবায়ন করতে, অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুর পরিশোধের ব্যবস্থা করতে, স্বাস্থ্য বীমা ও গ্রুপ বীমা ব্যবস্থা করতে, পরিচয় পত্র, নিয়োগপত্র, ব্যাংক একাউন্টের মাধ্যমে মজুরি পরিশোধের ব্যবস্থা করতে, প্রভিডেন্ট ফান্ড বা কন্ট্রিবিউটরি তহবিল এর ব্যবস্থা করতে পেরেছে???

এসব কি মালিকরা শ্রমিকদের কে দিতে পেরেছে? দিলে কতটুকু দিয়েছে এবং যা দিয়েছে তাকি স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে? না সরকার, ক্রেতা এবং বিভিন্ন মহলের চাপের কারণে দিতে বাধ্য হয়েছে??? এই প্রশ্নগুলোর সোজাসাপ্টা জবাব হল মালিকরা স্ব-ইচ্ছায় ও স্ব-উদ্যোগে দেয় নাই। তেমন, শিশুশ্রম নিরসন করেছে বিদেশি বায়ারদের শর্তের ও চাপের কারণে।

মজুরি বৃদ্ধি করেছে শ্রমিকদের চাপে ও সরকারের নীতি সহায়তা ও আর্থিক সহযোগিতায়। তারা শ্রমিকদেরকে সামান্যতম কোনো সুযোগ সুবিধা দিলে তার বিনিময়ে সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে অধিক আর্থিক ও নীতি সহায়তা নিয়েছে।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই এই ১২ বছরে বেতন বৃদ্ধি করে দেওয়ার জন্য, শোভন কর্মস্থল ও স্বাস্থ্যবান্ধব কর্মস্থল দেওয়ার জন্য আধুনিক এবং আন্তর্জাতিক মানদন্ডের ফ্যাক্টরি তৈরি করার জন্য, অনেক নীতি ও আর্থিক সহায়তা নিয়েছেন।

বিভিন্ন সরকারি ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা দিয়ে তারা নিজেরা ব্যাংক তৈরি করেছেন, বীমা কোম্পানি করেছেন, লিজিং কোম্পানি করেছেন, বিদেশে অর্থ পাচার করে বাড়িঘর এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান করার ইতিহাস বা দৃষ্টান্ত আজকে সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তাহলে যে শ্রমিকদের সহযোগিতা নিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেন।

সেই শ্রমিকদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনের জন্য এবং জীবনের মানোন্নয়নের জন্য মালিকরা স্বেচ্ছায় কিন্তু কিছুই করেন নাই। কারণ গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা শ্রমিকদেরকে মানুষ হিসেবে বা শ্রমিক হিসেবে নয়, ক্রীতদাস হিসেবে দেখে থাকে।

আমার প্রশ্ন-
ক্রীতদাস এবং প্রভু মধ্যেকার প্রাগৈতিহাসিক যুগের বাতিল দণ্ডনীয় সম্পর্ককে কি তারা আধুনিক প্রকৃতি এবং আকৃতিতে বারবার দেখানোর চেষ্টা করেছেন?

কিন্তু আমরা প্রত্যক্ষ করছি, সরকার, দেশী-বিদেশী মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠনের চাপে তারা কৌশল পরিবর্তন করেছে বারবার।

এই করোনা ভাইরাসের মধ্যে মানুষ যখন নিজের জীবন বাঁচানোর তাগিদে সহায়-সম্পদ, বিত্ত-বৈভবের মায়া ত্যাগ করে, সরকারি সিদ্ধান্ত মেনে ঘরে থাকার চেষ্টা করছে। তখন মালিকরা নিজেদের ব্যবসায়িক মুনাফাকে বহুগুণ বৃদ্ধি করার সুযোগের সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে, শ্রমিকদেরকে চাকুরি থেকে বরখাস্ত করার ও বকেয়া বেতন পরিশোধ না করার ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করে,  গ্রাম থেকে ফ্যাক্টরিতে এসে কাজে যোগদান করার জন্য নির্দেশ জারি করেছে।

সেই নির্দেশবাস্তবায়ন করার জন্য শ্রমিকরা শুধুমাত্র জীবন মৃত্যুর মুখোমুখি হয়নি, রাষ্ট্র তথা সরকারের সিদ্ধান্ত ভঙ্গের পদক্ষেপ গ্রহণ করতেও দ্বিধাবোধ করেনি। তাহলে প্রশ্ন করা যায় যে তারা কি সরকারের প্যারালাল আরেকটি সরকার চালু করতে চায়?

মাননীয় প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের জীবন রক্ষার কথা চিন্তা করে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত দিয়েছে। সেই সরকারি সিদ্ধান্ত কিন্তু তারা সর্বক্ষেত্রে এখনো বাস্তবায়ন করেন নাই। শতাধিক কারখানা এখনো চালু আছে।

সারা বিশ্বে যেখানে কোরনা ভাইরাসের উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে তারা অফিস-আদালত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করেছে।

জনগণের চলাফেরা করার মত মৌলিক অধিকার সীমিত করেছে। বাংলাদেশে মসজিদে জামাতে নামাজ আদায়ের উপরে সরকার নিরাপদ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সারা বিশ্বে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রধান তৈরি পোশাক রপ্তানিকারকদের কারখানা যখন বন্ধনীর আন্ডারে চলে গেছে। তখন সিএম বেশি পেয়ে অধিক মুনাফা বাগানোর জন্য এই দেশের গার্মেন্টস মালিকরা তাদের ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক নামের ক্রীতদাসদেরকে কাজে যোগদান করতে বাধ্য করছে। This is called forced labour and modern slaveryship.

শ্রমিকদেরকে মানুষ হিসেবে ও শ্রমিক হিসেবে ন্যূনতম মায়া-মমতা তারা প্ররদর্শন করতে পারছেন না। সম্পদের লোভ যেন তাদেরকে অন্ধ করে দিয়েছে। এবারে করোনাভাইরাস দেশে না এলে তাদের ভিতরে লুকায়িত এই দানবিক চেহারাটি দেশবাসী হয়তো দেখতেই পেত না। জানি তাদের এই অমানবিক আচরণ এবং সরকারি সিদ্ধান্ত লঙ্ঘনের অপরাধের বিচার এদেশে হয়তো হবেনা। কিন্তু এটাও সত্য যে এ ভাবে তারা তাদের অনৈতিক ও অমানবিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে বেশিদিন পারবেনা।

উনাদেরকে ঋণ মওকুফ করা হবে, খেলাপি ঋণ রিসিডিউল করে দেওয়া হবে, সুদ মওকূফ করা হবে, টাকাপয়সা ঋণ পরিশোধ না করে আত্মগোপন করবেন, দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন, সেগুলো পুনরুদ্ধার বা আদায় করা যাবে না, সরকার পরিবর্তনের সাথে সাথে তারা তাদের ভোল পাল্টিয়ে রাজনৈতিক চরিত্র ও চেতনা পরিবর্তন করে রাষ্ট্রীয় ছত্রছায়ায় বিভিন্ন ধরনের আর্থিক অনৈতিক সুবিধা হাসিল করবেন। কিন্তু ৩০ বছর চাকরি করার পরেও কোন শ্রমিক তাদের কারখানাতে স্থায়ী শ্রমিক হিসাবে নিয়োগ পত্র এবং অন্যান্য সুযোগ-সুবিধা পান নাই পাবেনা।
আর কত সুযোগ সুবিধা এই শিল্প মালিক ব্যবসায়ী নামধারী স্বার্থন্বেষী মহলকে রাষ্ট্র দেবে,
কতদিন লালন-পালন করবে?

স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্ট ফ্যাক্টরির মত শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে কখনো শ্রমিকরা করোনা পরিস্থিতি মোকাবেলা করে, কাজ করতে পারবে না। এটা চরম সত্যের অপলাপ এবং মিথ্যাচার।

শ্রমিকের ঘাম ঝরানো, রক্ত ঝরানো পবিত্র শ্রমের মজুরির অর্থ আত্মসাতের ও শোষণের অবসান হোক। আমি সেই কামনা এবং প্রত্যাশা করার পাশাপাশি সকল বিবেকবান মানবিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অকল্যাণকর ও অমানবিক কার্যক্রমকে প্রতিরোধ ও প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

হাজার হাজার শ্রমিক দুমাস তিন মাসের বকেয়া বেতন পায়নি। আগামী রমজানের পর ঈদের আগে এই সব অজুহাতে সরকারের কাছ থেকে আর একবার প্রণোদনা নিয়ে হয়তো অর্ধেক বেতন পরিশোধ করা হবে, অর্ধেক বাকি থেকে যাবে। বন্ডেড ওয়্যারহাউস এর মাধ্যমে শুল্কমুক্ত গার্মেন্টস ম্যাটেরিয়ালস নিয়েছে তার অর্ধেক খোলাবাজারে চোরাই পদ্ধতিতে বিক্রি করে বিপুল অর্থ তারা প্রশ্ন করবে আর বাকি ম্যাটারিয়ালস দিয়ে কিছু কাপড়চোপড় তৈরি করে বিভিন্ন কারণে শিপমেন্ট ফেল দেখাবে। ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে প্রতিবছর কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তার খবর রাখে? এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, ক্রেতারা অন্যদেশে তাদের অর্ডার ডাইভার্ট করে দিচ্ছে। ব্যবসায়ীদের অব্যবসায়ী কারণে দেশ এবং জাতি কত ব্যবসা হারাচ্ছে?? কত কারসাজি এই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা করে থাকেন- তার উপর একটা ইনভেস্টিগেশন হওয়া খুবই দরকার। এই বিষয়গুলোর পরিসমাপ্তি করার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..