× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

পেশি তৈরিতে সাহায্য করবে যেসব খাবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

স্বাস্থ্যবার্তা ডেস্কঃ আপনি কি শরীরকে পেশিবহুল করতে চান? এ জন্য পেশিশক্তি করার ব্যায়াম জরুরি। নিয়মিত ব্যায়াম পেশিকে বড় হতে উদ্দীপ্ত করে।

তবে কেবল বেশি ব্যায়াম করাই আপনার লক্ষ্য পূরণ করবে না। এর পাশাপাশি আপনাকে সঠিক খাবারও খেতে হবে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি জানিয়েছে পেশি তৈরির জন্য যেসব খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি, সেগুলোর কথা।

‌১. ডিম
ডিমের মধ্যে রয়েছে প্রোটিন। এটি পেশি গঠনে সাহায্য করে। এই প্রোটিনে নয়টি জরুরি অ্যামাইনো এসিড রয়েছে। এগুলো পেশির পুনর্গঠনে সাহায্য করে।

ডিমের কুসুম ভিটামিনের ভালো উৎস। এর মধ্যে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-ই, ভিটামিন-কে ও ভিটামিন-বি। এই ভিটামিনগুলো বিপাক বাড়াতে সাহায্য করে এবং চর্বিকে শক্তিতে রূপ দেয়। প্রতিদিন এক অথবা দুটি ডিম খাওয়া পেশি বাড়াতে সাহায্য করে।

২. মুরগির মাংস
মুরগির মাংস ভালো লিন প্রোটিনের উৎস। এর মধ্যে পেশি বাড়ানোর আরো উপাদান রয়েছে। যেমন : নায়াসিন, ভিটামিন-বি, আয়রন, সেলেনিয়াম ও জিংক। তাই মুরগির মাংস, বিশেষ করে মুরগির বুকের মাংস খেতে পারেন পেশি বাড়াতে চাইলে।

৩. দুধ
পেশি তৈরির জন্য দুধ আরেকটি ভালো খাবার। এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। রয়েছে ভালো কার্বোহাইড্রেট ও চর্বি। এগুলো পেশি তৈরির জন্য ভালো। বিভিন্ন গবেষণায় বলা হয়, ব্যায়ামের পর এক গ্লাস দুধ খাওয়া শরীরের বেশ উপকার করে।

৪. পালংশাক
পালংশাক পেশি তৈরির জন্য বেশ ভালো সবজি। এটি পেশি পুনর্গঠনে সাহায্য করে। গবেষণায় বলা হয়, এর মধ্যে থাকা সাইটোয়েকডাইস্টেরয়েডস নামে উপাদান পেশির ২০ ভাগ বৃদ্ধি বাড়িয়ে দেয়।

এর মধ্যে থাকা ক্যালসিয়াম পেশিকে শিথিল করে এবং আয়রন পেশি তৈরিতে সাহায্য করে।

৫. কাঠবাদাম
যাঁরা পেশি বাড়াতে চান, তাঁদের জন্য আরেকটি ভালো পছন্দ হলো কাঠবাদাম। এর মধ্যে থাকা প্রোটিন, আঁশ, ভিটামিন-ই পেশির জন্য ভালো।

এটি ফ্রি র‍্যাডিকেলসের সঙ্গে লড়াই করে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও কপার—এগুলো শক্তি বাড়াতে সাহায্য করে।

এ ছাড়া এটি ওজন কমাতে সাহায্য করে। কাঠবাদাম কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি কমায়।


এ ক্যটাগরির আরো খবর..