× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

ডেস্ক

পেলে-রোনালদোর পাশে নেইমার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে প্রত্যাবর্তন করলেন নেইমার জুনিয়র। দলে ফেরার দিনে তার দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে। যার সুবাদে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিল। এমন খুশির দিনে আরও একটি খুশির সংবাদ দিলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে রেকর্ড গড়ে স্বদেশি গ্রেট পেলে এবং রোনালদোর পাশে নাম লিখিয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্টেডিয়াম ৯৭৪’এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম্যাচের ১১ তম মিনিটে ডি-বক্সের ভিতরে রিচার্লিসনকে ফাউল করে বসেন দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার। ফলে পেনাল্টির সংকেত দেন রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন নেইমার। ফলে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল পেলেন নেইমার।

এতদিন ধরে ব্রাজিলের হয়ে কেবল গ্রেট পেলে এবং রোনালদো নাজারিওর এ রেকর্ড ছিল। এদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের সুবাদে ব্রাজিলের তৃতীয় ফুটবলার হিসেবে তিনটি কিংবা তার অধিক বিশ্বকাপে গোলের দেখা পেলেন তিনি।

নেইমার তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলেন ২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ার আগে ৪টি গোলের দেখা পেয়েছিলেন তিনি। এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ২টি গোল করেন নেইমার। এবার কাতার বিশ্বকাপেও গোলের দেখা পেলেন পিএসজির এই তারকা।

এদিকে, ব্রাজিলের জার্সিতে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড থেকে মাত্র একধাপ পেছনে আছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করে নেইমারের এখন গোলের সংখ্যা ৭৬টি। এ তালিকায় ব্রাজিলের তারকা পেছনে ফেলেছেন রোনালদোকেও। তবে দুই কিংবদন্তি যে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, নেইমার কি পারবেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে?


এ ক্যটাগরির আরো খবর..