× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

পূবালী ব্যাংকের পরিচালককে জরিমানা

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ আইন লঙ্ঘন করায় পূবালী ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২৫তম নিয়মিত সভায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যাংকটিকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, সৈয়দ মোয়াজ্জেম হোসন তার প্রিন্স কর্পোরেশন লিমিটেডের নামে পরিচালিত বিও হিসাবে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে পূর্ব ঘোষণা দেয়নি। এর মাধ্যমে তিনি কমিশনের ২০১০ সালের ১৪ জুলাইয়ের নির্দেশনা (নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৪৯) ভঙ্গ করেছেন।

এ ছাড়া পূবালী ব্যাংক ২০১৩ সালের আর্থিক বিবরণীর ওপর ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদান করে। যা সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে সৈয়দ মোয়াজ্জেম হোসন আগে থেকেই জানতেন। ফলে ওই সময়ে ব্যাংকটির শেয়ার কিনে তিনি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪ এর উপ-বিধি (২) ভঙ্গ করেছেন। এ সব অনিয়মের কারণে বিএসইসি সৈয়দ মোয়াজ্জেম হোসনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

এদিকে পূবালী ব্যাংক সৈয়দ মোয়াজ্জেম হোসেনের শেয়ার ক্রয়-সংক্রান্ত বিষয়ে মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১৮ লঙ্ঘন করেছে। একই সঙ্গে সৈয়দ মোয়াজ্জেম হোসেনের শেয়ার ক্রয়-সংক্রান্ত তথ্য চাওয়া হলে তা দেয়া হয়নি। এর মধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১১(২) লঙ্ঘন হয়েছে। যে কারণে বিএসইসি ব্যাংকটিকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..