পুলিশের মুগ্ধতা ছড়ালেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন

পুলিশের মুগ্ধতা ছড়ালেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে সবাইকে জনসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। তবে এই সময়ে কিছুটা বিপাকে পড়েছে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা। এই সময়ে ভাইরাসের আতঙ্ক ও পেটের ক্ষুধা নিবারণেই দিন পাড় করছে সাধারণ জনতা।

আর এ সময়েই জনতার পাশে দাঁড়িয়েছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন। হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা সহযোগিতা করে জনগণের ঘরে ঘরে আস্থার বার্তা ছড়িয়েছে। এতেই  চন্দ্রগঞ্জ থানা এলাকায় প্রশংসা লাভ করছে ওসি জসীম উদ্দীন।

চন্দ্রগঞ্জ থানা সূত্র জানায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পরপরই সাধারণ জনগণের সুরক্ষায় চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে থানা এলাকার প্রত্যেকটি বাজারে হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ শুরু করা হয়। পরে দেশে করোনা ভাইরাস ধরা পড়ার পরে সরকারের নির্দেশে জনসমাগম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

লিপলেট এবং মাইকিং এর মাধ্যমে সচেতন করা হয় চন্দ্রগঞ্জ থানাবাসীকে। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য সহযোগিতা দেয়া শুরু করে চন্দ্রগঞ্জ থানার এই ওসি।

একইসঙ্গে করোনা সংক্রমণ প্রতিরোধ না করা পর্যন্ত পুলিশের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে  চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের এমন কার্যক্রম সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে।

গুণীজনরা বলছেন, দেশে এ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভয়কে উপেক্ষা করে সারাদেশে এমন করে সকলের পাশে দাঁড়িয়ে তাদের ঐতিহাসিক দায়িত্বকে আবারো প্রকাশ করলো। তারই ধারাবাহীকতা রেখেছে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ। এতে তারা ওসির প্রশংসা করে বলেন, নেতৃত্ব গুণের কারণেই তিনি এই কঠিন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

এক সাক্ষাৎকারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্যা নিউজের প্রতিবেদককে জানান, মুজিব বর্ষের অঙ্গিকার ছিল পুলিশ হবে জনতার। সেজন্য জনতার পুলিশ আজ জনতার পাশে। আমি আমার দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।

তিনি আরও জানান, আমি যখন দেখি গরিব-দুঃখী মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। মধ্যবিত্ত পরিবার গুলো চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে কোন সহযোগিতা চাইতে পারে না। তখনি আমি আমার দায়িত্ব বোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। সেইসাথে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানকে দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের প্রতি। আমাদের সকল কাজে স্যারের সহযোগীতা ছিল বলেই আমরা করতে পেরেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।